গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার তদন্তে সন্দিগ্ধ আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দস্যুতা মামলার তদন্তে সন্দিগ্ধ একজন, ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দিগ্ধ ছয়জন এবং গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) অধ্যাদেশের মামলার দুই আসামি রয়েছেন।
দস্যুতা মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হলেন রফিকুল ইসলাম রাজন (৪০)। তিনি গাজীপুর মহানগরীর পশ্চিম জয়দেবপুর এলাকার বাসিন্দা।
ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দিগ্ধ হিসেবে গ্রেপ্তার ছয়জন হলেন তাইজুল ইসলাম রুমান (১৯), হাবিবুল্লাহ রহমান হাবিব (১৮), মো. আলমগীর (২৬), মো. শাকিল মিয়া (২৮), নোমান (৩৫) ও মো. ইমন (২০)। তাঁদের মধ্যে কয়েকজন গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা ও আশপাশের এলাকায় বসবাস করতেন বলে পুলিশের তথ্যে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া জিএমপি অধ্যাদেশের মামলায় গ্রেপ্তার দুজন হলেন মো. সুমন (৩২) ও মোসা. রূপালী (২৬)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ অভিযান শেষে গ্রেপ্তার হওয়া নয়জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।