• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বিকেলে, থাকবেন প্রধানমন্ত্রী গাজীপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি (শুভ জন্মাষ্টমী) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত । গাজীপুরের ভোগরা বাইপাস সেনাবাহিনীর পরীক্ষা দিতে বেরিয়ে পুলিশের হাতে মারধরের শিকার শিক্ষার্থী ফাহিম ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় গাজীপুরে যুবক গ্রেপ্তার সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণার অভিযোগ উঠেছে ফারুকের বিরুদ্ধে গাজীপুরে ব্যবসায়ীকে কৃষক দল কর্মীর হুমকির অভিযোগ, কেটে দেওয়া হলো ইন্টারনেটের কেব্‌ল কালিয়াকৈরে মাছের খামার দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা রায়হানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, পুনর্বাসনের দাবি গাজীপুরে মহাসড়কে অটোরিকশার দৌরাত্ম্য, অতিষ্ঠ নগরবাসী 

গাজীপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি (শুভ জন্মাষ্টমী) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত ।

সুব্রত চন্দ্র দাস, গাজীপুর জেলা প্রতিনিধি : / ২৯ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

সুব্রত চন্দ্র দাস, গাজীপুর জেলা প্রতিনিধি :

 

গাজীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি (শুভ জন্মাষ্টমী) উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে গাজীপুরের বিভিন্ন মন্দির প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকালে ঐতিহাসিক রাজবাড়ী মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয় । বর্ণাঢ্য র‍্যালিতে গাজীপুরের বিভিন্ন সংগঠন ও মন্দিরের নেতৃবৃন্দ ও ভক্তগন অংশগ্রহণ করেন। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গাজীপুর মহানগর কমিটির আহ্বায়ক ও গাজীপুর কেন্দ্রীয় কৃপাময়ী কালী মন্দিরের বিপ্লবী সাধারণ সম্পাদক বাবু বাপ্পি দে এর সভাপতিত্বে উক্ত বর্ণাঢ্য র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি’র বিপ্লবী সাধারণ সম্পাদক ও গাজীপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি ।।

এ সময় গাজীপুরের বিভিন্ন ধর্মীয় সংগঠন এর নেতৃবৃন্দ ধর্মীয় আলোচনা ও বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
র‍্যালিটি গাজীপুরের রাজবাড়ী মাঠ থেকে শুরু হয়ে শহরের শিববাড়ি মোড় ও বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে গাজীপুর কেন্দ্রীয় কৃপাময়ী কালী মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয় ।

পরিশেষে গাজীপুর কেন্দ্রীয় কৃপাময়ী কালী মন্দির প্রাঙ্গণে উপস্থিত সকল ভক্ত বৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।


More News Of This Category
bdit.com.bd