• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে শ্রমিকদের হামলায় বিএনপি নেতা হুমায়ুন কবির খান আহত গাজীপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ৫০ হাজার টাকা জরিমানা গাজীপুরে বাসন থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেপ্তার গাজীপুরে ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ, দাবি এক কোটি টাকা চাঁদা শ্রীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা রনি পাঠানসহ গ্রেপ্তার ২ গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই জমি জালিয়াতির অভিযোগে সাবেক দুই কাউন্সিলরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত করছে পিবিআই মাদ্রাসাশিক্ষক মোসলেম আহমেদের জামিন নামঞ্জুর গাজীপুরে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বিকেলে, থাকবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট / ১২৪ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আজ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর খামারবাড়ীতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেবেন।

এর আগে গত ৩০ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই রাজধানীতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।

দলীয় নেতাকর্মীদের মধ্যে অনুষ্ঠান ঘিরে ব্যাপক প্রস্তুতি ও আগ্রহ রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।


More News Of This Category
bdit.com.bd