• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
যাত্রাবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, গুলি ছুড়েছে কে—তদন্ত চলছে গাজীপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ গাজীপুরে বাসন থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার গাজীপুরে ১৬ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার গাজীপুরে ১৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক কালিয়াকৈরে শ্রমিকদের হামলায় বিএনপি নেতা হুমায়ুন কবির খান আহত গাজীপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ৫০ হাজার টাকা জরিমানা গাজীপুরে বাসন থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেপ্তার গাজীপুরে ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ, দাবি এক কোটি টাকা চাঁদা

উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ডেক্স রিপোর্ট / ১০৬ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

ডেক্স রিপোর্ট

 

 

মৌলভীবাজারে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, ভানুগাছ ও শমসেরনগর স্টেশনের মাঝামাঝি এলাকায় চলন্ত অবস্থায় ট্রেনটির ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন থেকে মবিল পড়ে গিয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি জরুরি ভিত্তিতে থামিয়ে দেওয়া হয়।

ঘটনার সময় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনার কারণে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবুও এ ঘটনায় সিলেটগামী শতাধিক যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধারে সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। সেটি পৌঁছালে ট্রেনটি দ্রুত সরিয়ে নেওয়া হবে এবং রেল যোগাযোগ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো ট্রেনের নির্ধারিত সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় ঘটেনি। তবে উদ্ধার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সিলেট রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।


More News Of This Category
bdit.com.bd