• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল, জানালেন উপাচার্য

ডেক্স রিপোর্ট / ১৩৩ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

ডেক্স রিপোর্ট 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। শুক্রবার সংবাদমাধ্যমে উপাচার্য জানান, ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নোটিশ জারি করা হবে। তিনি আরও বলেন, এবারও অধিভুক্ত সব কলেজের স্নাতক সম্মান শ্রেণিতে বহুনির্বাচনি (MCQ) পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। তথ্য অনুযায়ী, ইউজিসির সর্বশেষ ৪৯তম বার্ষিক প্রতিবেদনে ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতক কারিগরি পর্যায়ে আসন সংখ্যা ৯ লাখ ১ হাজার ৫৪৫টি, ভর্তি শিক্ষার্থী ৭ লাখ ৪ হাজার ১৯৬ জন, আর শূন্য আসন ১ লাখ ৯৭ হাজার ৩৪৯টি।শুধু স্নাতক (সম্মান) ও স্নাতক কারিগরি পর্যায়ে মোট আসন ছিল ৪ লাখ ৩৬ হাজার ৯০টি এবং ভর্তি শিক্ষার্থী ৩ লাখ ৪৯ হাজার ৭১৫ জন, শূন্য আসন ৮৬ হাজার ৩৭৫টি। গত বছরের ২৩ নভেম্বর থেকে আবেদন শুরু হয় এবং কয়েক দফায় সময় বৃদ্ধি করা শেষে ৩১ মার্চ শেষ হয়েছে।


More News Of This Category
bdit.com.bd