নিজস্ব প্রতিবেদক :
মহানগরীর বাসন মেট্রো থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে এক ঝাক তরুণ ও চৌকস পুলিশ সদস্য। “পুলিশ জনগণের বন্ধু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে থানা পুলিশ জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, অভিযান ও অপরাধ দমনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর ভূমিকা পালন করছে। যাহার দক্ষ নেতৃত্বে রয়েছেন বাসন থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব, হারুন অর রশিদ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর। জনগণ এবং সাংবাদিকদের প্রতিটি তথ্য সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করাই যেন তার ধর্ম। যাহার পরিকল্পনা ও কার্যকরী পদক্ষেপের কারণেই বাসন মেট্রো থানা আজ জনবান্ধব থানায় পরিণত হয়েছে বলে জনগণের দাবি। স্থানীয়দের ভাষ্য, যখন সাধারণ মানুষ রাতের ঘুমে আচ্ছন্ন থাকে, ঠিক তখনই পুলিশ সদস্যরা এলাকার বিভিন্ন সড়ক, অলিগলি ও গুরুত্বপূর্ণ পয়েন্টে পাহারায় নিয়োজিত থাকেন। বিশেষ করে রাতের বেলায় টহল জোরদার করায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে এবং অপরাধ প্রবণতা অনেকাংশে কমে এসেছে।
এলাকাবাসীর দাবি, বাসন থানা পুলিশের তৎপরতায় পথের ছিনতাইকারী, চিহ্নিত অপরাধী ও সন্দেহভাজন দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিয়মিত অভিযানের ফলে অনেক ছিনতাইকারী ইতিমধ্যেই আইনের আওতায় এসেছে এবং তাদের অধিকাংশই এখন কারাগারে রয়েছে। এতে সাধারণ পথচারী, কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মাঝে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে।
সচেতন মহল মনে করছেন, পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে বাসন থানা এলাকা আরও নিরাপদ ও বাসযোগ্য হয়ে উঠবে। অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ প্রশাসনের পাশাপাশি জনগণকেও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বাসন মেট্রো থানার অফিসার ইনচার্জ। বাসন মেট্রো থানা পুলিশের এ ধরনের জনবান্ধব কার্যক্রম এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের এই অব্যাহত প্রচেষ্টা ভবিষ্যতেও জনমনে আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করবে বলে সকলের প্রত্যাশা। বাসন মেট্রো থানার অফিসার ইনচার্জ জনগণের প্রত্যাশা পূরণে নিরলস কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।