• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে শ্রমিকদের হামলায় পুলিশ কর্মকর্তা আহত, মোটরসাইকেলে আগুন গাজীপুরে শ্রমিক আন্দোলনে রাজনৈতিক নেতাকর্মীদের ভাঙচুর-লুটপাটের অভিযোগ, কাজে ফেরার আহ্বান এমপি মজিবুর রহমানের সাভার-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৮০ কারখানায় ছুটি ইতালির প্রলোভনে লিবিয়ায় জিম্মি, নির্যাতন করে ২৭ লাখ ৮০ হাজার টাকা আদায়ের অভিযোগ শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের ৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শ্রীপুরের যুবদল নেতা আবু তাহেরের বিরুদ্ধে সংসার ভাঙা, অনৈতিক সম্পর্ক ও প্রাণনাশের হুমকির অভিযোগ গাজীপুরে ডিবি পুলিশের পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ এইচএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাককর্মীর মৃত্যু, আহত ২

গাজীপুরে আবাসিক এলাকায় অবৈধ ব্যাটারি তৈরির কারখানা, স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক : / ৫৪৪ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

 

গাজীপুর ১৫ নং ওয়ার্ড ভোগড়ার পেয়ারা বাগান এ অবৈধ বেটারি তৈরীর কারখানার সরেজমিনে গিয়ে নানান ধরনের অনিয়ম দেখা যায়। কারখানার নেই কোন সাইনবোর্ড। আবাসিক এলাকায় বিশাল এক ব্যাটারি তৈরির কারখানা গড়ে ওঠায় এলাকাবাসী রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। ব্যাটারি তৈরী কারখানার ক্ষতিকারক কেমিক্যাল ও জেনারেটরের ধোয়া এবং অতিমাত্রায় শব্দ মারাত্মকভাবে পরিবেশের ক্ষতি সাধন করে আসছে দীর্ঘদিন ধরে। কারখানাটির প্রধান ফটক বড় বড় দুটি তালা দিয়ে আটকানো, ভিতরে কাজ করছে অনেক শ্রমিক। শ্রমিকের কেউই জানে না বাহির থেকে তালা দেওয়া। এই অবস্থায় কোন ধরনের অগ্নিসংযোগ বা বড় দুর্ঘটনা ঘটলে তাদের মৃত্যু নিশ্চিত। ফ্যাক্টরির ম্যানেজার আলামিনের সাথে মোবাইল ফোনে কথা বলে ভিতরে যাওয়ার অনুমতি চাইলে তিনি কিছুতেই ভিতরে যাওয়ার অনুমতি দেন নাই এবং প্রধান ফটক তালা মেরে ভিতরে শ্রমিকদের কাজ করার বিষয়টা জানতে চাইলে তিনি বলেন আমাদের ফ্যাক্টরি আমরা তালা দিব না কি করবো সেটা আমাদের ব্যাপার। সাংবাদিকদের ভিতরে প্রবেশ করতে না দেওয়ায় এলাকার জনসাধারণের মধ্যে বিভিন্ন প্রশ্ন ও উদবেগ উৎকন্ঠা দেখা দিয়েছে। তাহলে কারখানাটির ভিতরে এমন কি তৈরি হয় যে সাংবাদিকদের ভিতরে যেতে বাধা বাধা প্রদান করছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে কারখানাটির নেই কোন সরকারি অনুমোদন, এলাকার জনগণ এমন ক্ষতিকর কারখানা বন্ধের জোর দাবি জানিয়েছেন।


More News Of This Category
bdit.com.bd