র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতার এবং হত্যার রহস্য উদঘাটনে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষত সা¤প্রতিক সময়ে অনেকগুলো ক্লুলেস ও চাঞ্চল্যকর হত্যা ঘটনার দ্রুততম সময়ে নিষ্পত্তি করে র্যাব সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। গত ২০০৫ সালে নারায়নগঞ্জের রূপগঞ্জের আদুরিয়ায় আসামিরা যোগসাজশে সিএনজি চালিত অটোরিক্সা চালক হাদী দাউকে নেশাজাতীয় ট্যাবলেট খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর আসামীরা লাশ গুমের চেষ্টা করে। পরে তাদের আচরণে স্থানীয়দের সন্দেহ হলে জনগন আসামীদের পুলিশে সোপর্দ করে। উক্ত চাঞ্চল্যকর হত্যাকান্ডে জড়িত থাকার অপরাধে বিজ্ঞ আদালত ৪জন আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়াও ২০১ ধারায় অপরাদের অভিযোগে আসামীদের ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন। উক্ত রায়ের প্রেক্ষিতে যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতারে র্যাব-১ ছায়া-তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১, উত্তরা, ঢাকার আভিযানিক দল অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক হত্যা মামলার যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আব্দুল আউয়াল (১৯), পিতা-মোঃ নওয়াব আলী ওরফে নব আলী, সাং-উত্তর বিশিউড়া, থানা-নেত্রকোনা সদর, জেলা-নেত্রকোনা’কে ইং ২০/০৯/২০২৫ খ্রিঃ তারিখ আনুমানিক ১৭:৩০ ঘটিকার সময় নরসিংদী জেলার মাধবদী থানা এলাকা হতে গ্রেফতার করেন।আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।