• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে ডিবির অভিযানে পাকিস্তানি তৈরি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার ২ গাজীপুরে ১ কেজি হেরোইন ও ২,৫০০ পিছ ইয়াবাসহ কুত্তা মিজান আটক ৪০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার কোনাবাড়ীতে ১২ ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট গাজীপুরে পোশাকশ্রমিককে মারধর করে ১৪ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ বন্যা-ভূমিধসে নেপালে শোকের ছায়া, শোক জানালেন প্রধানমন্ত্রী ইটাহাটা কলাবাগানে ফাহিমের বিরুদ্ধে ছিনতাই-অপহরণের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী শ্রীপুরে কৃষক দল নেতা মাসুদ রানার বিরুদ্ধে সাংবাদিক হেনস্থার অভিযোগ

ধামইরহাট থানায় প্র’শ্ন’প’ত্র ফাঁস এর ঘটনায় ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোটার (নওগাঁ) / ১৯০ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোটার (নওগাঁ)

 

নওগাঁর ধামইরহাট থানা থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্র প্রশ্নপত্র ছয় নয় কাণ্ডে থানা পুলিশের দায়িত্বের গাফিলতিতে ওসি আবদুল মালেক কে প্রত্যাহার করা হয়েছে। এ নিয়ে মোট ৬ পুলিশকে প্রত্যাহার করলো জেলা পুলিশ। ২২ জুন রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম। এ ঘটনায় নতুন ভাবে আরো ৩জন কনস্টেবল কে প্রত্যাহার করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার এসআই জাকিরুল ইসলাম ও কনস্টেবল ইকবালকে প্রত্যাহার করা হয়। তারা প্রত্যেকেই বর্তমানে জেলা পুলিশ লাইনে রয়েছেন। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান, গত ১৭ জুন মঙ্গলবার রাতে থানার হাজতে বিভিন্ন অপরাধের আসামি থাকলে হত্যা মামলার এজাহার ভুক্ত মো. সাগর হোসেন (৩০) নামের একজন আসামিকে নারী হাজতে এক হাতে হাতকড়া অবস্থায় রাখা হয়। সে ওই রাতে হাজতের ভিতরে বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্র রাখা একটি ট্রাংকের সিলগালা নখ দিয়ে খুলে ফেলেন। পরে সেখানে রাখা চাবি দিয়ে ট্রাংকের তালা খুলে সেখানে রাখা প্রশ্নপত্রের একটি সেট বের করেন। তারমধ্যে কয়েকটি প্রশ্নপত্র ছিড়ে ফেলেন এবং বাকি প্রশ্নপত্রগুলো বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখেন। উক্ত ঘটনার ফলে আসামিকে আরো একটি মামলা দায়ের শেষে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। ঘটনায় নওগাঁ জেলা প্রশাসকের পক্ষে থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিকালে রাজশাহী বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাখখারুল ইসলাম প্রশ্নপত্র তছনছ ঘটনায় ধামইরহাট থানা পরিদর্শনে আসেন। এসময় তিনি প্রশ্ন ফাঁস হওয়া ইতিহাস দ্বিতীয় পত্রের ৩০৫ নম্বর কোডটি বাতিল করা হয়েছে, নতুন করে আরো একটি প্রশ্ন পত্রের সেট তৈরী করা হলে সেই সেট প্রতিটি কেন্দ্রে পাঠানো হবে। ইতিহাস বিষয়ের এইচএসসি পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন।


More News Of This Category
bdit.com.bd