• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
এলপিজির ১২ কেজি সিলিন্ডারে দাম বাড়ল ২২৩ টাকা, নতুন মূল্য ২ হাজার ৬০ টাকা গাজীপুরে কার্তিক হত্যা মামলার দুই আসামি ময়মনসিংহ থেকে গ্রেপ্তার টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার গাজীপুরের নাওজোর-কড্ডায় পুলিশের গাড়িতে আগুন, সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে হেনস্তা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরে শ্রমিকদের হামলায় পুলিশ কর্মকর্তা আহত, মোটরসাইকেলে আগুন গাজীপুরে শ্রমিক আন্দোলনে রাজনৈতিক নেতাকর্মীদের ভাঙচুর-লুটপাটের অভিযোগ, কাজে ফেরার আহ্বান এমপি মজিবুর রহমানের সাভার-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৮০ কারখানায় ছুটি ইতালির প্রলোভনে লিবিয়ায় জিম্মি, নির্যাতন করে ২৭ লাখ ৮০ হাজার টাকা আদায়ের অভিযোগ শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের ৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি / ৩০ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

 

গাজীপুর প্রতিনিধি:

 

গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি বাসায় অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুরের মদিনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নারীরা হলেন নাজমা বেগম (৫৩) ও সোনিয়া আক্তার (৩৫)। তাঁদের একজনের বাড়ি ময়মনসিংহে এবং অন্যজনের বাড়ি নরসিংদীতে। তাঁরা বর্তমানে টঙ্গীর পূর্ব আরিচপুরের মদিনাপাড়া এলাকায় বসবাস করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুরের উপপরিচালক এমদাদুল ইসলাম মিঠুনের তত্ত্বাবধানে  এবং সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় পূর্ব আরিচপুরের ৩৫ ও ১৪৩ নম্বর বাসায় তল্লাশি করে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঁইয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুরের উপপরিচালক এমদাদুল ইসলাম মিঠুন বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাঁদের অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category
bdit.com.bd