• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
যাত্রাবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, গুলি ছুড়েছে কে—তদন্ত চলছে গাজীপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ গাজীপুরে বাসন থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার গাজীপুরে ১৬ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার গাজীপুরে ১৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক কালিয়াকৈরে শ্রমিকদের হামলায় বিএনপি নেতা হুমায়ুন কবির খান আহত গাজীপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ৫০ হাজার টাকা জরিমানা গাজীপুরে বাসন থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেপ্তার গাজীপুরে ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ, দাবি এক কোটি টাকা চাঁদা

গাজীপুরে জব্দ ঘোড়া বিক্রির অভিযোগে ওসি প্রত্যাহার

গাজীপুর জেলা প্রতিনিধি / ১৩৮ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

গাজীপুর জেলা প্রতিনিধ :

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকা থেকে জব্দ করা ঘোড়া থানা হেফাজত থেকে গোপনে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে ওসির বিরুদ্ধে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার অবশেষে বৃহস্পতিবার ওসি খন্দকার নাসির উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, গত ১৭ মার্চ কালিয়াকৈরের খলিশাজানি এলাকার একটি জঙ্গল থেকে জবাইয়ের প্রস্তুতিকালে ৯টি ঘোড়া উদ্ধার করে পুলিশ। পরে সেগুলো থানা হেফাজতে রাখা হয়। থানা হেফাজতে রাখা অবস্থায় একটি অসুস্থ্য হয়ে একটি ঘোড়া মারাও যায়। হঠাৎ করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন গত রোববার ভোরে অনেকটা গোপনে একটি ব্যাক্তির কাছে ৮ টি ঘোড়া বিক্রি করে দেন।সোমবার সকালে থানায় ঘোড়া না দেখে স্থানীয়রা এবং সংবাদকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে থানা থেকে ঘোড়া উধাও নিয়ে পোস্ট করে। মুহুর্তে ঘোড়া বিক্রির খবর ভাইরাল হয়ে যায়। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে উপজেলা প্রশাসনের নির্দেশে ঘোড়াগুলো ফেরত এনে গত সোমবার দুপুরে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। তবে ঘোড়াগুলি ফেরত আনা হলেও দুইটি ঘোড়া ঘোড়ার রং জব্দ করা ঘোড়ার সঙ্গে অমিল দেখতে পাওয়া যায়। উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতে জব্দ করা থানা হেফাজত থেকে ঘোড়া বিক্রি করে দেয়া এবং পরবর্তী চাপে পরে ভিন্ন রংয়ের ঘোড়া উপজেলার প্রশাসনের কাছে হাজির করে নিলামে বিক্রি করার হয়। সেই খবর ব্যপক ভাবে ছড়িয়ে পড়লে কালিয়াকৈর থানার ওসিকে বৃহস্পতিবার প্রত্যাহার করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন জানান, ঘোড়াগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। আগের ঘটনাটি নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা নিরসনের জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ঘোড়াগুলো বিক্রি করা হয়নি, সাময়িকভাবে একজনের জিম্মায় দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেগুলো থানায় ফিরিয়ে আনা হয় এবং নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বৃহস্পতিবার বিকালে জানান, তার স্থানে নতুন ওসির পদায়ন করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd