• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত

গাজীপুরের কাপাসিয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় আটক-২

গাজীপুর জেলা, প্রতিনিধি : / ২৩৮ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

গাজীপুর জেলা, প্রতিনিধি :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেরাগ আলী বাজার মোড়ে পেশাগত দায়িত্ব পালনকালে যমুনা টিভির ক্যামেরাপারসন সহ কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুজন কে আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী। শনিবার (১৭ মে) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে আটক দুজন কে কাপাসিয়া থানায় হস্তান্তর করা হয় বলে জানান থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল। আটক ব্যক্তিরা হলেন—কাপাসিয়ার বানরহাওলা গ্রামের মজিদ শেখের ছেলে ফরিদ শেখ এবং খোদাদিয়া গ্রামের আসফি রহমান (২৮)। হামলায় আহত যমুনা টিভির ক্যামেরাপারসন রকি হোসেন কে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়েছে। তার সহকর্মী স্থানীয় সাংবাদিক মো. পলাশ প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন। গত শনিবার দুপুর ২টায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের চোরাগআলী মোড় এলাকায় বিএনপির একটি পক্ষ মতবিনিময় সভা করছিল। এ সময় অপর পক্ষের লোকজন হামলা চালিয়ে ভাঙচুর করে। ওই দৃশ্য ভিডিও ধারণ করায় রকি হোসেন সহ কয়েকজন সাংবাদিক কে মারধর করা হয়।হামলাকারীরা রকির কাছ থেকে মাইক্রোফোন, আইডি কার্ড, লাইভ ডিভাইস ও ল্যাপটপ ছিনিয়ে নেয়। এ ঘটনায় কাপাসিয়া থানায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং আরো অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন যমুনা টিভির আহত চিত্র সাংবাদিক রকি হোসেন।


More News Of This Category
bdit.com.bd