• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

গাজীপুরে সহ সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি / ২২৯ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

গাজীপুর প্রতিনিধি

সাংবাদিকদের উপর নির্যাতন, নিপীড়ন, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে গাজীপুরে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ (তারিখ ১৯-৫-২০২৫ ) সকালে গাজীপুরের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে “জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন”। এ কর্মসূচিতে গাজীপুরসহ সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা আজ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, হুমকি এবং পুলিশ তদন্ত ছাড়া মামলা না নেওয়া ও হয়রানির শিকার করা তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। মানববন্ধনে বক্তৃতা দেন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, সাংবাদিকরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা চরম হুমকির মুখে পড়বে। এ অবস্থার দ্রুত অবসান ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সবাই মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান।


More News Of This Category
bdit.com.bd