• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত

দুইটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, গুলি ও কার্তুজ উদ্ধার করেছে রামপুরা থানা পুলিশ

ঢাকা প্রতিনিধ : / ৩০৭ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

ঢাকা প্রতিনিধ :

 

রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় দুইটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, ম্যাগাজিন, গুলি, কার্তুজ ও রাবার বুলেট উদ্ধার করেছে ডিএমপির রামপুরা থানা পুলিশ। শুক্রবার (১৬ মে ২০২৫ খ্রি.) বিকেল আনুমানিক ০৪:৪৫ ঘটিকায় খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। রামপুরা থানা সূত্রে প্রাপ্ত তথ্য মোতাবেক, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় আবর্জনার মধ্যে সাদা শপিং ব্যাগের ভিতরে পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে বিকেল আনুমানিক ০৪:৪৫ ঘটিকায় উক্ত স্থান হতে অস্ত্র-গুলিগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র-গুলির মধ্যে রয়েছে: ১। তিনটি খালি ম্যাগাজিনসহ ৭.০৫ বোরের দুটি বিদেশি পিস্তল যার গায়ে ‘Made in USA’ লেখা ২। দুটি তাজাগুলি ও একটি কার্তুজসহ একটি রিভলবার ৩। একটি চার্জারসহ ৭.৬২ বোরের চায়নিজ রাইফেলের ১০ রাউন্ড গুলি ও ৪। শটগানের সাতটি রাবার বুলেট। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


More News Of This Category
bdit.com.bd