• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে শ্রমিক আন্দোলনে রাজনৈতিক নেতাকর্মীদের ভাঙচুর-লুটপাটের অভিযোগ, কাজে ফেরার আহ্বান এমপি মজিবুর রহমানের সাভার-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৮০ কারখানায় ছুটি ইতালির প্রলোভনে লিবিয়ায় জিম্মি, নির্যাতন করে ২৭ লাখ ৮০ হাজার টাকা আদায়ের অভিযোগ শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের ৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শ্রীপুরের যুবদল নেতা আবু তাহেরের বিরুদ্ধে সংসার ভাঙা, অনৈতিক সম্পর্ক ও প্রাণনাশের হুমকির অভিযোগ গাজীপুরে ডিবি পুলিশের পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ এইচএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাককর্মীর মৃত্যু, আহত ২ যাত্রাবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, গুলি ছুড়েছে কে—তদন্ত চলছে

কালিয়াকৈরে ডেনিম কারখানার ছয়তলা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি আলমগীর হোসেন / ১৯৫ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি আলমগীর হোসেন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় ডেনিম কারখানার বিপরীতে বাদশা নগরের একটি ছয়তলা ভবন থেকে সজল ওরফে সোলায়মান (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে শনিবার বিকাল। নিহত সজল টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার কসবা আটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।স্থানীয় সূত্র জানায়, ছয়তলায় থাকা তার রুমমেট রুমে ঢোকার জন্য ডাকাডাকি করলে সজল কোনো সাড়া দিচ্ছিলেন না। পরে ভবনের সিকিউরিটি তসলিমকে খবর দেওয়া হলে দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।কালিয়াকৈর থানার (এসআই) আব্দুল মজিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবকটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


More News Of This Category
bdit.com.bd