• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

অবৈধ মজুদ: ২ লাখ ৮৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার

ডেক্স রিপোর্ট / ৬৩ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
Refueling the car at a gas station fuel pump. Man driver hand refilling and pumping gasoline oil the car with fuel at he refuel station. Car refueling on petrol station. Fuel pump at station

ডেক্স রিপোর্ট

 

 

জ্বালানি তেল মজুদ করছে একটি চক্র—ক্ষমতাসীন দলের রাজনীতিবিদ বা মন্ত্রী, এমপি বা ঊর্ধ্বতন আমলাদের গদবাধা—এ বক্তব্য শুনে দেশের মানুষ বেশ অভ্যস্ত। তবে মধ্যপ্রাচ্য সংকটের কারণে চলমান জ্বালানি পরিস্থিতিতে তেলের পাম্প এবং ডিপোতে বিজিবি দিয়ে পাহারা বসিয়েও মিলছে না তেলের হিসাব।

অতিরিক্ত মুনাফার আশায় এ পর্যন্ত কত পরিমাণ তেল মজুদ করেছে চোরাচালানকারীরা—তা নির্দিষ্ট করে বলতে না পারলেও সোমবার (৩০ মার্চ) জ্বালানি বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, এখন পর্যন্ত সারা দেশ থেকে অবৈধভাবে মজুদ করা ২ লাখ ৮৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

মনির হোসেন বলেন, জনগণের মধ্যে এখনো অতিরিক্ত জ্বালানি তেল কেনার প্রবণতা দেখা যাচ্ছে। অনেকেই বাড়তি তেল কিনে বাসাবাড়িতে মজুদ করছেন।

ইন্দোনেশিয়া থেকে আরও দুই কার্গো জ্বালানি তেল বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন তিনি।

মনির হোসেন জানান, বর্তমানে দেশে ১ লাখ ৩৩ হাজার টন জ্বালানি মজুদ আছে। এপ্রিলে দেশে কয়েকটি জাহাজে ১ লাখ ৫৪ হাজার টন জ্বালানি তেল আসবে। এর মধ্যে আজ একটি এবং ৩ এপ্রিল আরেকটি জাহাজ আসবে।


More News Of This Category
bdit.com.bd