• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে ডিবি পুলিশের পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ এইচএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাককর্মীর মৃত্যু, আহত ২ যাত্রাবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, গুলি ছুড়েছে কে—তদন্ত চলছে গাজীপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ গাজীপুরে বাসন থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার গাজীপুরে ১৬ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার গাজীপুরে ১৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আসামিও আটক কালিয়াকৈরে শ্রমিকদের হামলায় বিএনপি নেতা হুমায়ুন কবির খান আহত

হরমুজ প্রণালি খুলতে ক্ষতিপূরণ দাবি ইরানের

ডেক্স রিপোর্ট / ১১৯ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

ডেক্স রিপোর্ট

 

বিশ্ব জ্বালানি সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরান এখনো ছাড়ার কোনো পরিকল্পনা করছে না। দেশটি জানিয়েছে, যুদ্ধের ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত প্রণালিটি পুনরায় খোলা হবে না। রোববার আলজাজিরার প্রতিবেদনে ইরানের প্রেসিডেন্ট দপ্তরের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়।

ইরানের প্রেসিডেন্ট দপ্তরের যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সাইয়্যেদ মেহদি তাবাতাবায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, “নতুন একটি আইনি কাঠামো অনুযায়ী ট্রানজিট ফি’র মাধ্যমে ক্ষতিপূরণ পরিশোধ করা হলে তবেই প্রণালিটি খুলে দেওয়া হবে।”

তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যেরও তীব্র সমালোচনা করেন। তাবাতাবায়ি বলেন, “হরমুজ প্রণালি বন্ধের জেরে ইরানের বেসামরিক অবকাঠামোয় হামলার হুমকি দেওয়ার পর ট্রাম্প হতাশা ও ক্ষোভ থেকে অশালীন ও অর্থহীন মন্তব্যে নেমে গেছেন।”

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজার ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। তবুও ইরান তার অবস্থান অটল রেখে দাবি করছে, ক্ষতিপূরণ ছাড়া প্রণালিটি খুলবে না।


More News Of This Category
bdit.com.bd