• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
জঙ্গি হামলার শঙ্কায় সারা দেশে পুলিশের হাই অ্যালার্ট জারি সাংবাদিক তুহিন হত্যার এক বছর: খুনিদের ফাঁসির দাবিতে গাজীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ গাজীপুর চান্দনা চৌরাস্তায় আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, মাদক ও অপরাধ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে গাজীপুরে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন, শহীদদের আত্মত্যাগ বৃথা যায়নি ৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবি প্রধান গাজীপুরের কোনাবাড়ীতে আইফোনসহ ৪৪টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ বাসন থানার বিশেষ অভিযানে পুলিশ আক্রান্ত ও মাদক মামলার ৫ আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা জোরদার

রাজধানীর কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জের ধরে রকি হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

রাজু আহমেদ স্টাফ রিপোর্টার : / ৩৪৯ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

রাজু আহমেদ স্টাফ রিপোর্টার :

 

রাজধানীর কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জের ধরে রকি হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ । গ্রেফতারকৃতরা হলো- মো. আবু তালেব মেম্বার (৩৭) ও মো. পলাশ খাঁ (৩৩) । সোমবার (৩০ জুন ২০২৫ খ্রি.) বিকাল আনুমানিক ৫.৩০ ঘটিকায় মাদারিপুর জেলার কালকিনি থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায় গত ২৩ জুন ২০২৫ খ্রি. রাত ১২:০৫ ঘটিকা হতে ১২:৩০ ঘটিকার মধ্যে কামরাঙ্গীরচর থানাধীন ৫৭নং ওয়ার্ডের বেড়িবাধ এলাকায় রিকশা গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর ভিকটিম রকি কে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে গ্রেফতারকৃত আসামিসহ পলাতক আবু বক্কর, দুলাল মিয়া এবং অজ্ঞাতনামা ২/৩ জন একত্রিত হয়ে ধারালো চাকু দিয়ে কুপিয়ে ভিকটিম রকিকে গুরুতর জখম করে, অতঃপর তারা ঘটনাস্থল হতে পালিয়ে যায়। ভিকটিমের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসে এবং চিকিৎসার জন্যে তাৎক্ষণিক রকিকে নিয়ে ঢাকা মেডিকেল উদ্দেশ্যে রওনা দেয়, মেডিকেল যাওয়ার পথে রকির মৃত্যু হয়। এ ঘটনায় ভিকটিম রকির মা রাজিয়া বেগমের অভিযোগের ভিত্তিতে কামরাঙ্গীরচর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। থানা সূত্রে আরও জানা যায়, মামলা রুজুর পর বিভিন্ন তথ্য বিশ্লেষণ, নিবিড় তদন্ত ও প্রযুক্তির সহায়তায় গ্রেফতারকৃত আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে মাদারিপুর জেলার কালকিনি থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় গত (২২ জুন ২০২৫ খ্রি: বেলা অনুমান ০৩.৩০ ঘটিকার সময় আসামি মেম্বার এবং শাওন নামীয় দুইজন, অজ্ঞাতনামা একজন রিকশাওয়ালার নিকট থেকে টাকা নিয়ে যায় এবং ভিকটিম রকির কাছে এ বিষয়ে নালিশ জানায়। তখন ভিকটিম রকি আসামি মেম্বারকে রিকশাওয়ালা এর কাছ টাকা নেওয়ার বিষয়টি জিজ্ঞাসা করলে এই নিয়ে ভিকটিম রকি ও মেম্বার এর মধ্যে বাকবিতণ্ডা ও গালাগালি হয়। পরবর্তীতে এ ঘটনার জের ধরে গ্রেফতারকৃতরা রকিকে হত্যা করেছে ।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। হত্যার কাজে ব্যবহৃত চাকু উদ্ধারসহ হত্যাকাণ্ডে জড়িত পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।­


More News Of This Category
bdit.com.bd