• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে শ্রমিকদের হামলায় পুলিশ কর্মকর্তা আহত, মোটরসাইকেলে আগুন গাজীপুরে শ্রমিক আন্দোলনে রাজনৈতিক নেতাকর্মীদের ভাঙচুর-লুটপাটের অভিযোগ, কাজে ফেরার আহ্বান এমপি মজিবুর রহমানের সাভার-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৮০ কারখানায় ছুটি ইতালির প্রলোভনে লিবিয়ায় জিম্মি, নির্যাতন করে ২৭ লাখ ৮০ হাজার টাকা আদায়ের অভিযোগ শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের ৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শ্রীপুরের যুবদল নেতা আবু তাহেরের বিরুদ্ধে সংসার ভাঙা, অনৈতিক সম্পর্ক ও প্রাণনাশের হুমকির অভিযোগ গাজীপুরে ডিবি পুলিশের পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ এইচএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাককর্মীর মৃত্যু, আহত ২

রক্তদান সংগঠন শেরপুর জেলার মানবিক উদ্যোগ

মোঃ জসিম মিয়া : শেরপুর জেলার ঝিনাইগাতী / ২০০ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ জসিম মিয়া : শেরপুর জেলার ঝিনাইগাতী

 

উপজেলার সামাজিক সংগঠন রক্তদান সংগঠন শেরপুর জেলা শাখা এ মাসে দ্বিতীয়বারের মতো মানবিক কার্যক্রম পরিচালনা করেছে। সোমবার সংগঠনের পক্ষ থেকে জোলগাও পুরাতন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতিম ও অসহায় শিশুদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়। সংগঠনের সদস্যরা জানান, এই ছোট্ট উদ্যোগের মাধ্যমে তারা চেষ্টা করেছেন শিশুদের মুখে একটু হাসি ফোটাতে এবং ভালোবাসার স্পর্শ পৌঁছে দিতে। তাদের বিশ্বাস—মানুষের জন্যই মানুষ। এ সময় সংগঠনের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানানো হয় মোঃ রাইহান কবির রনি কে, যিনি মাদ্রাসার গেটের প্যানার দায়িত্ব নিয়েছেন। অনুপ্রেরণার নাম মোঃ সাদ্দাম হোসেন শান্ত (প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান) , যিনি সবসময় সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করার চেষ্টা করেন।প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত রক্তদান সংগঠন ঝিনাইগাতী শেরপুর জেলা মোট ৩৮২ ব্যাগ রক্ত ডোনেট সম্পন্ন করেছে। সংগঠনের সফলতা ও অগ্রযাত্রায় অবদান রাখছেন প্রধান উপদেষ্টা মোঃ আমিনুল ইসলাম আকাশ,এবং মোঃ আনসার আলী। যারা সবসময় আর্থিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়তা করছেন। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ইনশাআল্লাহ এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

 


More News Of This Category
bdit.com.bd