• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ডেক্স রিপোর্ট / ৮৬ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

ডেক্স রিপোর্ট :

 

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেন। এতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় শুরু হয়েছে এই বৈঠক।

বৈঠকের মূল উদ্দেশ্য হলো দেশের বিনিয়োগ পরিবেশ ও শিল্পখাতের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা। কর্মকর্তারা জানান, এই সভার মাধ্যমে প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে।

নতুন এই পরিষদ নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে সংলাপ ও সমন্বয়ের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে বেসরকারি খাতের উন্নয়ন, নীতি পরিকল্পনা এবং বিনিয়োগ-সৌহার্দপূর্ণ পরিবেশ তৈরিতে সহায়তা করা হবে।

পরিষদে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল এবং ভোগ্যপণ্য খাতের নয়জন বিশিষ্ট উদ্যোক্তা সদস্য থাকবেন। এটি নীতিনির্ধারক ও উদ্যোক্তাদের মধ্যে কাঠামোবদ্ধ সংলাপ গড়ে তোলার লক্ষ্যও পূরণ করবে।


More News Of This Category
bdit.com.bd