• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
‎গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন জিয়াউল হাসান সৌরভ ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, বিদায়ী শীর্ষ পাঁচ নেতার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিককে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ গাজীপুরে জিএমপির কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার আওয়ামী লীগ না করার ঘোষণা দিলেন মামুন মন্ডল টঙ্গীতে ছিনতাই-ডাকাতির ৬ আসামী গ্রেফতার রুহুল কবির রিজভী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সাভারে ফের প্রেশার কুকার উদ্ধার, বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর

নকল পিস্তল দেখিয়ে দোকানিকে হুমকি, দুই কিশোর আটক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : / ১৯১ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :

 

পিস্তল দেখিয়ে দোকানিকে হুমকি ও দোকানে হামলার সময় দুই কিশোরকে আটক করে যৌথবাহিনীর কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার দুপুরে ভালুকা উপজেলার জামিরদিয়া বাদশা টেক্সটাইল মিলের ২ নম্বর গেট এলাকায় আল আমিনের দোকানে এ ঘটনা ঘটে।কিশোরদের ব্যবহৃত পিস্তলটি খেলনা (নকল পিস্তল) বলে জানিয়েছে পুলিশ। আটক দুজনের বাড়ি গফরগাঁও উপজেলার বারোবাড়ী ইউনিয়নের চারিপাড়া গ্রামে।প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর তথ্যমতে, পিস্তল দেখিয়ে তিনজন কিশোর আল আমিনের দোকানে গিয়ে হামলা করে ও দোকান বন্ধ করতে হুমকি দেয়। তাদের সঙ্গে দোকান মালিক আল আমিনের দীর্ঘ সময় কথাকাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় দোকান মালিক ও আশপাশের লোকজন মিলে দু’জনকে আটক করেন। আল আমিন জানান, অল্প বয়সী তিনজন ছেলে পিস্তল দেখিয়ে তার দোকানে হামলা করে এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হুমকি দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় দু’জনকে আটক করা হয়। একজন দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়দের দাবি, কয়েকদিন আগে দোকান মালিক আল আমিনের সঙ্গে আটক এক কিশোরের বাবার কথাকাটাকাটি হয়। তারই জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ভালুকা সেনাক্যাম্পের কমান্ডার জানান, পিস্তল দেখিয়ে দোকানে হামলা ও হুমকির খবর পেয়ে ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। তবে পিস্তলটি নকল। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অপরাধকে ছোট করে দেখার সুযোগ নেই। তাদের পেছনে আরও অজ্ঞাতপরিচয় লোক জড়িত রয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category
bdit.com.bd