ড. ইউনূসের বসানো লোকজন ঠিকঠাক কাজ করেননি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এ কারণকে দেশে হাম ছড়িয়ে পড়ার কারণ হিসেবে বর্ননা করেন তার বক্তব্যে।
সোমবার (৬ এপ্রিল) রাজধানীর গুলশানে বাংলাদেশের পরিবর্তনশীল প্রেক্ষাপটে সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতি, বাস্তবতা ও ভবিষ্যত’ বিষয়ক আলোচনায় সভায় বক্তৃতাকালে মন্ত্রী এসব কথা বলেন।
৪৯ দিনে দেশে হাম ছড়িয়ে যায়নি মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের হাম প্রতিরোধের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করলেই বেরিয়ে আসবে হামের প্রাদুর্ভাবের প্রকৃত কারণ।’
তবে ভিওডি বাংলা ইনসাইডার বা ব্যাখ্যাকারকদের ভাষ্য হচ্ছে- মন্ত্রী যেমন ইউনুসের বসানো লোকজনকে দোষারোপ করেছেন কাজ করেনি বলে, তেমনি এ সরকার ক্ষমতা গ্রহণের সময় দীর্ঘদিন হামের টিকা না দেওয়ার বিষয়টি কেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা দায়িত্ব গ্রহণ করে বা এর এক সপ্তাহ পরেও অবহিত হয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করতে পারলেন না? সে যুক্তিতে বর্তমান সরকার বা মন্ত্রী জাহিদ বা তাদের দলের বসানো লোকজন কি ঠিকঠাক কাজ করছেন? সে প্রশ্নটিই দোষারোপের রাজনীতি থেকে মন্ত্রী জাহিদ হোসেনদের চৈতন্য ফেরাতে পারে বলে মনে করছেন সুশাসন প্রতিষ্ঠায় কাজ করা অধিকারকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা। তিনি বলেন, ‘এবারের হামের প্রকোপ বুঝিয়ে দিয়েছে আমাদের স্বাস্থ্যসেবার কাঠামো কত দুর্বল। সার্বিক ব্যবস্থাপনা ও সরকারের সমন্বয়ের ব্যর্থতা এ পরিস্থিতির জন্য দায়ী।
সরকারের কাছে পর্যাপ্ত তথ্য না থাকায় হাম এভাবে দ্রুত ছড়াচ্ছে।’