• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
‎গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন জিয়াউল হাসান সৌরভ ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, বিদায়ী শীর্ষ পাঁচ নেতার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিককে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ গাজীপুরে জিএমপির কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার আওয়ামী লীগ না করার ঘোষণা দিলেন মামুন মন্ডল টঙ্গীতে ছিনতাই-ডাকাতির ৬ আসামী গ্রেফতার রুহুল কবির রিজভী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সাভারে ফের প্রেশার কুকার উদ্ধার, বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর

ডিএমপির সার্বিক নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা

ঢাকা প্রতিনিধি / ১৮৭ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

ঢাকা প্রতিনিধি :

 

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। আগামী ৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে। শোভাযাত্রার সময় ডিএমপির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ছিলো পুরো এলাকায়। যে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে নিরাপত্তা পরিকল্পনা অনুসারে সবখানে মোতায়েন ছিলো ডিএমপির বিপুলসংখ্যক সদস্য। আজ শুক্রবার দুপুর ৩:০০ ঘটিকায় ঢাকার স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) বর্ণাঢ্য এ শোভাযাত্রার আয়োজন করে।প্রধান রথযাত্রা রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দির থেকে শুরু হয়ে জয়কালি মন্দির মোড়, ইত্তেফাক মোড়, শাপলা চত্ত্বর, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম উত্তর গেইট,পল্টন মোড়, প্রেস ক্লাব, কদম ফোয়ারা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্ত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল, পলাশীসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয়। রথযাত্রা উৎসব উপলক্ষে বিভিন্ন মন্দিরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানী ঢাকায় ইসকন রথযাত্রা উপলক্ষে ৯ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। রথযাত্রা উপলক্ষে রাজধানীব্যাপী ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd