• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরের বাসনে বাড়িভাড়া নিয়ে বিরোধ, মারধর  অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানচাপায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহত, আহত ২ কালনি খানবাড়ী থেকে জামুনা মাদরাসা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী গাজীপুরে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার, মিনিট্রাকসহ দেশীয় অস্ত্র উদ্ধার গাজীপুরে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কোনাবাড়ীতে তিন প্রতিষ্ঠানে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা টঙ্গী পূর্ব থানা পুলিশের অভিযানে দুই দুর্ধর্ষ আসামি গ্রেপ্তার গাজীপুরে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৭৩৯ শ্রমিক-কর্মচারী ছাঁটাই, ক্ষোভ গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের, দুপুরে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড বসতবাড়ি ও গাছপালা

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ) / ২১০ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ)

নওগাঁর পত্নীতলায় ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকেলে আকস্মিকভাবে বয়ে যাওয়া প্রবল ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালা লণ্ডভণ্ড হয়ে যায়। বিকেল চারটার দিকে আকাশে কালো মেঘ জমে অল্প সময়ের মধ্যে শুরু হয় ঝড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টি। হঠাৎ এমন ঝড়বৃষ্টিতে পুরো এলাকায় নেমে আসে বিপর্যয়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নাদৌড়, বেংডোম, পত্নীতলা, ভাবিচা মোড়, কাঁটাবাড়ি ও কাশিপুরসহ বিভিন্ন এলাকায় বহু ঘরবাড়ি ও দোকানের চাল উড়ে গেছে, বড় বড় গাছ উপড়ে পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। অনেক ফসলের ক্ষতি হয়েছে এবং বৃষ্টির পানিতে বিভিন্ন রাস্তা তলিয়ে গেছে। নজিপুর পৌরসভাসহ উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ঝড়ে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়া ও তার ছিঁড়ে যাওয়ায় বহু গ্রাম অন্ধকারে নিমজ্জিত। স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই তারা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। পত্নীতলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ রাশেদুর রহমান বলেন, “বিকেলের ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়ে এবং রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। প্রধান সড়কগুলো সচল করতে আমাদের ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”


More News Of This Category
bdit.com.bd