• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরের বাসনে বাড়িভাড়া নিয়ে বিরোধ, মারধর  অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানচাপায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহত, আহত ২ কালনি খানবাড়ী থেকে জামুনা মাদরাসা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী গাজীপুরে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার, মিনিট্রাকসহ দেশীয় অস্ত্র উদ্ধার গাজীপুরে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কোনাবাড়ীতে তিন প্রতিষ্ঠানে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা টঙ্গী পূর্ব থানা পুলিশের অভিযানে দুই দুর্ধর্ষ আসামি গ্রেপ্তার গাজীপুরে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৭৩৯ শ্রমিক-কর্মচারী ছাঁটাই, ক্ষোভ গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের, দুপুরে সংবাদ সম্মেলন

নওগাঁয় চলমান পুলিশ কনস্টেবল নিয়োগে অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রতারণায় ২ জন গ্রেফতার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ / ১৮৯ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় চলমান পুলিশ কনস্টেবল নিয়োগে অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রতারণায় বিজিবি সদস্যসহ এক প্রতারককে গ্রেফতার। পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৯টি ব্যাংকের স্বাক্ষরিত ফাঁকা চেক ও ১২টি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়। শনিবার (১২ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার এ বিষয়টি জানান। গ্রেফতার ব্যক্তিরা হলেন – বদলগাছী উপজেলার কোলা হুদ্রাকুড়ী গ্রামের মৃত সেকেন্দার মন্ডলের ছেলে ও বিজিবি সদস্য মোহাম্মদ ফরিদ হোসেন (৩২) এবং একই গ্রামের সিরাজুল সরকারের ছেলে খাইরুল সরকার (৩০) সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, আট লাখ টাকার বিনিময়ে নওগাঁয় পুলিশের কনস্টেবল নিয়োগে চাকরি দিবেন বলে এক প্রার্থীর অভিভাবকের সঙ্গে চুক্তি করেন প্রতারক চক্র। এই খবরের ভিত্তিতে পুলিশের বিশেষ গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান পরিচালনা করে। শুক্রবার (১১) এপ্রিল দিবাগত রাতে জেলার বদলগাছী থানার কোলা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি সদস্যরা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে গ্রেফতার ফরিদ হোসেন (৩২) বর্তমানে বিজিবিতে কর্মরত রয়েছেন এবং খাইরুল সরকার (৩০) তার সহযোগী হিসেবে কাজ করতেন। এ সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি ডিবি) আব্দুল মান্নানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


More News Of This Category
bdit.com.bd