• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ৬ মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স: জিএমপি কমিশনার নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন কোনাবাড়ীর আমবাগ সানমুন মার্কেট এলাকায় ছিনতাইয়ের অভিযোগ, মাদক সিন্ডিকেট নিয়ে উদ্বেগ গাজীপুরে ইনস্টিটিউটের আড়ালে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার গাজীপুরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের বাসে আগুন পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা করার দাবি, মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে চারজন গ্রেপ্তার জিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মো. আশিক সাঈদ

গাজীপুরে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি / ২৫ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) গাজীপুর মহানগরীর পশ্চিম জয়দেবপুর এলাকার শিববাড়ী মোড়সংলগ্ন এনএ ট্রান্সপোর্ট কাউন্টারের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে এবং এসআই (নিঃ) মিজানুর রহমানের সমন্বয়ে গঠিত বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গাজীপুর মহানগরীর সদর থানাধীন ছোট দেওড়া গ্রামের সোহরাব হোসেন ওরফে সোরাব মিয়ার ছেলে কাজল মিয়া (৪৫) এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন তালগাছী গ্রামের মো. বাবুর ছেলে আরিফুল ইসলাম (২৫)।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


More News Of This Category
bdit.com.bd