• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ৬ মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স: জিএমপি কমিশনার নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন কোনাবাড়ীর আমবাগ সানমুন মার্কেট এলাকায় ছিনতাইয়ের অভিযোগ, মাদক সিন্ডিকেট নিয়ে উদ্বেগ গাজীপুরে ইনস্টিটিউটের আড়ালে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার গাজীপুরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের বাসে আগুন পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা করার দাবি, মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে চারজন গ্রেপ্তার জিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মো. আশিক সাঈদ দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, ভাঙচুর-ছুটি ঘোষণা; সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক

মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স: জিএমপি কমিশনার

গাজীপুর প্রতিনিধি / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

 

গাজীপুর মহানগরীকে নিরাপদ, অপরাধমুক্ত ও যানজটসহনীয় নগরী হিসেবে গড়ে তুলতে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবনিযুক্ত কমিশনার মো. আশিক সাঈদ।

মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেছেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব বিবেচনায় নেওয়া হবে না। অপরাধে জড়িত যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (১০ নভেম্বর) দায়িত্ব গ্রহণের তৃতীয় দিনে জিএমপি কমিশনারের কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মো. আশিক সাঈদ বলেন, মাদক যুবসমাজ ধ্বংসের অন্যতম প্রধান কারণ। তাই মাদকের বিরুদ্ধে জিএমপি আপসহীন থাকবে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যে দলেরই হোক কিংবা যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক চক্রের শিকড় উপড়ে ফেলতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরও বলেন, গাজীপুরকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি নগরীর যানজট নিরসনেও সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করবে পুলিশ।

মতবিনিময় সভায় সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে জিএমপি কমিশনার বলেন, পুলিশের কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে অবাধ তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সহযোগিতা থাকা প্রয়োজন।

এ সময় মাদক কারবারি ও অপরাধী চক্রের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং প্রতিরোধ ও যানজট নিরসনের বিষয়গুলো গুরুত্ব পায়। এসব পরিকল্পনা বাস্তবায়নে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করেন জিএমপি কমিশনার।


More News Of This Category
bdit.com.bd