• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের বাসে আগুন পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা করার দাবি, মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে চারজন গ্রেপ্তার জিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মো. আশিক সাঈদ দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, ভাঙচুর-ছুটি ঘোষণা; সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, দুই আসামি গ্রেপ্তার উন্নয়নের ধারাবাহিকতায় বাড়িয়া ইউনিয়ন: আলোচনায় বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান খান হাবিব গাজীপুরে যাত্রীবাহী বাসে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ গাজীপুরে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা, স্বাভাবিক উৎপাদন শুরু বর্ণাঢ্য আয়োজনে জিএমপির বিদায়ী কমিশনার ইসরাইল হাওলাদারকে সংবর্ধনা

গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে চারজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : / ৭৬ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

 

গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার তদন্তে সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে জিআর ওয়ারেন্ট রয়েছে। পাশাপাশি তিনি সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে সন্দেহভাজন। তিনি হলেন নীরব হাসান ওরফে রায়হান (২৩)। তাঁর স্থায়ী বাড়ি টাঙ্গাইল সদর উপজেলায়। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন জিরানী বাজার এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন।

সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার অপর দুজন হলেন আব্বাস উদ্দিন শান্ত (২৪) ও রোমান (১৯)। আব্বাস উদ্দিন শান্তর স্থায়ী বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলায়। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানাধীন আউটপাড়া এলাকায় ভাড়াবাসায় থাকতেন। অন্যদিকে রোমানের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। তিনি বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন।

এ ছাড়া পুলিশ আক্রান্ত মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে মো. হারুন সরকার (৪০) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া পেয়ারাবাগান এলাকায় বসবাস করতেন।

বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 


More News Of This Category
bdit.com.bd