• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের বাসে আগুন পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা করার দাবি, মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে চারজন গ্রেপ্তার জিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মো. আশিক সাঈদ দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, ভাঙচুর-ছুটি ঘোষণা; সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, দুই আসামি গ্রেপ্তার উন্নয়নের ধারাবাহিকতায় বাড়িয়া ইউনিয়ন: আলোচনায় বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান খান হাবিব গাজীপুরে যাত্রীবাহী বাসে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ গাজীপুরে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা, স্বাভাবিক উৎপাদন শুরু বর্ণাঢ্য আয়োজনে জিএমপির বিদায়ী কমিশনার ইসরাইল হাওলাদারকে সংবর্ধনা

গাজীপুরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক : / ৪৬ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসটি পুড়ে গেছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চন্দ্রা বাসস্টেশন এলাকার কাজলী ফার্মের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। এ সময় আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটি পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি।

এ ঘটনায় বাসে আগুন লাগার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।


More News Of This Category
bdit.com.bd