• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের বাসে আগুন পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা করার দাবি, মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে চারজন গ্রেপ্তার জিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মো. আশিক সাঈদ দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, ভাঙচুর-ছুটি ঘোষণা; সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, দুই আসামি গ্রেপ্তার উন্নয়নের ধারাবাহিকতায় বাড়িয়া ইউনিয়ন: আলোচনায় বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান খান হাবিব গাজীপুরে যাত্রীবাহী বাসে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ গাজীপুরে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা, স্বাভাবিক উৎপাদন শুরু বর্ণাঢ্য আয়োজনে জিএমপির বিদায়ী কমিশনার ইসরাইল হাওলাদারকে সংবর্ধনা

গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, দুই আসামি গ্রেপ্তার

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি / ১২৩ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি

 

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি ও জিআর ওয়ারেন্টভুক্ত ব্যক্তি আটক
পৃথক মামলায় গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ
গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে বাসন থানা পুলিশ। রবিবার (৮ নভেম্বর ২০২৬) পরিচালিত এ অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারনামীয় এক আসামি এবং সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে সন্দেহভাজন ও জিআর ওয়ারেন্টভুক্ত অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে প্রথমজন হলেন মোঃ দ্বীন ইসলাম (২৪)। তিনি জামালপুর জেলার ইসলামপুর থানার কলবান্দা গ্রামের মৃত নিজাম আলীর ছেলে। তাঁর মায়ের নাম জহুরা খাতুন। তিনি বর্তমানে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন আউটপাড়া এলাকায় শামীম সরকারের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দ্বীন ইসলাম নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিবাহের প্রলোভন দেখিয়ে যৌনকর্মের অভিযোগে দায়ের করা একটি মামলার এজাহারনামীয় আসামি।
অন্যদিকে গ্রেপ্তার দ্বিতীয় ব্যক্তি হলেন মোঃ আমিরুল ইসলাম (২৬)। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানাধীন পালেরপাড়া এলাকার মৃত শুকুর আলীর ছেলে। তাঁর মায়ের নাম মোছাঃ আম্বিয়া। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে জিআর ওয়ারেন্ট রয়েছে এবং সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে তাঁকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক মামলায় ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং আদালতের ওয়ারেন্ট কার্যকর করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


More News Of This Category
bdit.com.bd