• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
জিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মো. আশিক সাঈদ দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, ভাঙচুর-ছুটি ঘোষণা; সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, দুই আসামি গ্রেপ্তার উন্নয়নের ধারাবাহিকতায় বাড়িয়া ইউনিয়ন: আলোচনায় বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান খান হাবিব গাজীপুরে যাত্রীবাহী বাসে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ গাজীপুরে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা, স্বাভাবিক উৎপাদন শুরু বর্ণাঢ্য আয়োজনে জিএমপির বিদায়ী কমিশনার ইসরাইল হাওলাদারকে সংবর্ধনা স্ত্রী-সন্তান নির্যাতন, যৌতুক দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ এসআই রাসেলের বিরুদ্ধে গাজীপুরে ওসির বিরুদ্ধে তরুণীকে ধর্ষণ, হুমকি ও ডিজিটাল প্রমাণ মুছে ফেলার অভিযোগ কাশিমপুর কারাগারে হত্যা মামলার হাজতির আত্মহত্যা

গাজীপুরে যাত্রীবাহী বাসে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

রাব্বি হোসেন (রবিন) / ৫৩ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

রাব্বি হোসেন রবিন :

 

গাজীপুর মহানগরীর পূবাইলে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাবের এসআরবি-১ স্পেশালাইজড কোম্পানির সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য তিন লাখ টাকা।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে পূবাইল থানাধীন খিলগাঁও এলাকার খোকন ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামালপুর জেলার ইসলামপুর থানার পূর্ব কলাবান্দা বেপারীপাড়া এলাকার আরিফুল ইসলাম (২৮) ও মো. সজিব (২৮)। তারা বর্তমানে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন মৌচাক উত্তরপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।

এসআরবি-১ স্পেশালাইজড কোম্পানির দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, কয়েকজন মাদক কারবারি যানবাহনে করে ভৈরব থেকে গাজীপুর চৌরাস্তার দিকে গাঁজা নিয়ে আসছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে খিলগাঁও এলাকার খোকন ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়।

এ সময় গাজীপুর চৌরাস্তার দিকে আসা বন্ধন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৬১০৪) থামিয়ে তল্লাশি চালানো হয়। বাসের ইঞ্জিন বক্সে বসে থাকা দুই ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেখানো মতে বাসের মালামাল পরিবহনের বক্সে রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে বিশেষ কৌশলে মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাবের এজাহার অনুযায়ী, উদ্ধার করা গাঁজার মধ্যে আরিফুল ইসলামের কাছ থেকে পাঁচ কেজি এবং মো. সজিবের কাছ থেকে পাঁচ কেজি গাঁজা পাওয়া যায়। এ ছাড়া তাদের কাছ থেকে আইকন ও সিম্ফনি ব্র্যান্ডের দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


More News Of This Category
bdit.com.bd