• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন গাজীপুরের বাসনে বাড়িভাড়া নিয়ে বিরোধ, মারধর  অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানচাপায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহত, আহত ২ কালনি খানবাড়ী থেকে জামুনা মাদরাসা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী গাজীপুরে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার, মিনিট্রাকসহ দেশীয় অস্ত্র উদ্ধার গাজীপুরে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কোনাবাড়ীতে তিন প্রতিষ্ঠানে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা টঙ্গী পূর্ব থানা পুলিশের অভিযানে দুই দুর্ধর্ষ আসামি গ্রেপ্তার গাজীপুরে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৭৩৯ শ্রমিক-কর্মচারী ছাঁটাই, ক্ষোভ

গাজীপুরে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

ডেস্ক রিপোর্ট / ৪৫ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ডেস্ক রিপোর্ট :

গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর ২০২৬) তাদের গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গাজীপুর সদর থানার লক্ষ্মীপুরা গ্রামের ফারুক ও শিউলী বেগমের ছেলে মো. সুমন (২২) এবং নারায়ণগঞ্জ সদর থানার চাষাড়া গ্রামের দেলোয়ার ও রোজিনা বেগমের মেয়ে জান্নাতুল ইসলাম তানহা (২২)।

বাসন থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২৫ অক্টোবর বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার এজাহারনামীয় ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


More News Of This Category
bdit.com.bd