
গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর ২০২৬) তাদের গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গাজীপুর সদর থানার লক্ষ্মীপুরা গ্রামের ফারুক ও শিউলী বেগমের ছেলে মো. সুমন (২২) এবং নারায়ণগঞ্জ সদর থানার চাষাড়া গ্রামের দেলোয়ার ও রোজিনা বেগমের মেয়ে জান্নাতুল ইসলাম তানহা (২২)।
বাসন থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২৫ অক্টোবর বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার এজাহারনামীয় ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।