• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরের মহাসড়কে বিএনপি নেতাকর্মীদের অবস্থান এলপিজির ১২ কেজি সিলিন্ডারে দাম বাড়ল ২২৩ টাকা, নতুন মূল্য ২ হাজার ৬০ টাকা গাজীপুরে কার্তিক হত্যা মামলার দুই আসামি ময়মনসিংহ থেকে গ্রেপ্তার টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার গাজীপুরের নাওজোর-কড্ডায় পুলিশের গাড়িতে আগুন, সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে হেনস্তা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরে শ্রমিকদের হামলায় পুলিশ কর্মকর্তা আহত, মোটরসাইকেলে আগুন গাজীপুরে শ্রমিক আন্দোলনে রাজনৈতিক নেতাকর্মীদের ভাঙচুর-লুটপাটের অভিযোগ, কাজে ফেরার আহ্বান এমপি মজিবুর রহমানের সাভার-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৮০ কারখানায় ছুটি ইতালির প্রলোভনে লিবিয়ায় জিম্মি, নির্যাতন করে ২৭ লাখ ৮০ হাজার টাকা আদায়ের অভিযোগ

বিএনপিতে ফিরলেন রাকিব উদ্দীন সরকার পাপ্পু

টঙ্গী প্রতিনিধি / ২৫৬ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

টঙ্গী প্রতিনিধি :

 

গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দীন সরকার পাপ্পুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশের জাতীয়তাবাদী দল-বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দ্বিতীয় আদর্শ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে যাদের বহিষ্কার করা হয়েছিল, তাদের আবেদন পর্যালোচনা করে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দীন সরকার পাপ্পু বলেন, বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও তিনি জানান, এখন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।


More News Of This Category
bdit.com.bd