গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবাগত কমিশনার মো. আশিক সাঈদ পিপিএমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) উপাচার্য।
বুধবার (১১ নভেম্বর) আইইউটি ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো প্রয়োজনে পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
জিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক যোগাযোগের অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।