• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ৬ মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স: জিএমপি কমিশনার নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন কোনাবাড়ীর আমবাগ সানমুন মার্কেট এলাকায় ছিনতাইয়ের অভিযোগ, মাদক সিন্ডিকেট নিয়ে উদ্বেগ গাজীপুরে ইনস্টিটিউটের আড়ালে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার গাজীপুরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের বাসে আগুন পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা করার দাবি, মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে চারজন গ্রেপ্তার জিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মো. আশিক সাঈদ দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, ভাঙচুর-ছুটি ঘোষণা; সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক

গাজীপুরে ইনস্টিটিউটের আড়ালে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার

গাজীপুর প্রতিনিধি / ৪৯ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর শিল্পাঞ্চলের কোনাবাড়ী জরুন এলাকায় নূরজাহান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স প্রশিক্ষণ সেন্টারের আড়ালে চলছে অবৈধ ডায়গনস্টিক সেন্টার।

ইনস্টিটিউট এর সাইনবোর্ড ঝুলিয়ে দিব্যি চালিয়ে যাচ্ছে অবৈধ নূরজাহান ডায়াগনস্টিক সেন্টার নামের বিতর্কিত মেডিকেল কার্যক্রম।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিষ্ঠানটির ইনস্টিটিউট পরিচালনার কিছু প্রশাসনিক স্বীকৃতি বা কাগজপত্র থাকলেও, সেখানে ডায়াগনস্টিক সেন্টার চালানো কিংবা রোগীদের সরাসরি প্রেসক্রিপশন দেওয়ার মতো কোনো বৈধ অনুমোদন বা লাইসেন্স নেই।

নূরজাহান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সের প্রশিক্ষক ও পরিচালক,মেহেদী হাসান শিপন নিজেকে অধ্যক্ষ দাবী করে নিয়মিত ভিজিট নিয়ে রোগীদের সাথে করে যাচ্ছে প্রতারণা।

খোঁজ নিয়ে জানা যায়,ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সের অধ্যক্ষ দাবি করে তিনি প্রেসক্রিপশনে নিজের নামের সাথে অধ্যক্ষ জুড়ে দিয়েছেন।এবং নিজেকে বাত ব্যথা প্যারালাইসিস ও প্রতিবন্ধী শিশু বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে পরিচয় দিচ্ছেন।

খোঁজ নিয়ে আরো জানা যায়, মেহেদী হাসান শিপন একজন ফিজিওথেরাপিস্ট।অথচ অধ্যক্ষ,ডাক্তার সহ নানা রোগের বিশেষজ্ঞ দাবি করে নিয়মিত ভিজিট নিয়ে রোগীদের সাথে করে যাচ্ছে প্রতারণা।

ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সের অন্তরালে অবৈধ ডায়গনস্টিক সেন্টার তৈরী করে করে যাচ্ছে নিয়মিত অনুমোদন ছাড়াই চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা।

স্বাস্থ্য খাতের মতো অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়ে আইনগত অনুমোদন না থাকলেও অভিযুক্ত মেহেদী হাসান দাবি করছেন, তাঁর কাছে শুধু একটি,ট্রেড লাইসেন্স রয়েছে এবং সেটি দিয়েই সব ধরনের মেডিকেল কার্যক্রম চালানো যায়। এমনকি পরিবেশ অধিদপ্তরের অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে।আর
এই অজুহাত দেখিয়ে বছরের পর বছর সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে খেলা করছেন তিনি। রোগীদের কাছ থেকে প্রেসক্রিপশন ফি বা ভিজিট বাবদ নেওয়া হচ্ছে ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) আইন এবং উচ্চ আদালতের সুনির্দিষ্ট রায় অনুযায়ী, কেবল এমবিবিএস (MBBS) বা বিডিএস (BDS) ডিগ্রিধারীরাই আইনগত ভাবে নামের আগে ডাক্তার,পদবি ব্যবহার করতে পারবেন। ফিজিওথেরাপিস্ট বা অন্য কোনো রিহ্যাব পেশাজীবীদের জন্য নামের আগে ডাক্তার পদবি ব্যবহারের কোনো আইনি সুযোগ বা স্বীকৃতি নেই।
​অথচ সব নিয়মকে পাশ কাটিয়ে মেহেদী হাসান তাঁর ভিজিটিং কার্ডে ব্যবহার করছেন চমকপ্রদ সব উপাধি।
বাত-ব্যথা, প্যারালাইসিস ও প্রতিবন্ধী শিশু বিশেষজ্ঞ, অধ্যক্ষ (ডা.) মো. মেহেদী হাসান (শিপন)।

​কার্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি ডিগ্রি, নেদারল্যান্ডসের রিহ্যাব সায়েন্স এবং বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণের কথা উল্লেখ করে সাধারণ রোগীদের বিভ্রান্ত করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি উল্টো প্রশ্ন তুলে বলেন,আমি একজন ফিজিওথেরাপিস্ট। ডাক্তার লিখলে সমস্যা কোথায়।আর আমি এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ। আমি ভুল কিছুতো পরিচয় দেইনি।

একপর্যায়ে সংবাদ সংগ্রহ করতে গেলে গনমাধ্যম কর্মীদের আর্থিক প্রলোভনের প্রস্তাব দিয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান, মেহেদী হাসান শিপন।
​
জরুন ও কোনাবাড়ী এলাকার সচেতন নাগরিকরা জানান, এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় অসচেতন সাধারণ মানুষ ও শ্রমিকরা প্রায়ই এই চক্রের প্রতারণার শিকার হচ্ছেন। চিকিৎসার নামে ভুল পরামর্শ এবং অপ্রয়োজনীয় প্যাথলজিক্যাল টেস্ট দিয়ে রোগীদের পকেট কাটা হচ্ছে।

​এ বিষয়ে গাজীপুর জেলার স্বাস্থ্য বিভাগের প্রধান প্রশাসনিক কর্মকর্তা
(সিভিল সার্জন) মো.মামুনুর রহমান বলেন,নুরজাহান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স প্রশিক্ষণ সেন্টারের আড়ালে চলছে অবৈধ ডায়গনস্টিক সেন্টারের বিষয়টি আমরা জানতে পেরেছি।সাম্প্রতিক বিভিন্ন কারণে নিয়মিত অভিযান কিছুটা ব্যাহত হয়েছিল। তবে স্বাস্থ্যসেবা নিয়ে কেউ আইন অমান্য করলে তা বরদাশত করা হবে না। অতি দ্রুত এই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

​সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা
নিশ্চিত করতে এবং এই ভুয়া চিকিৎসকের প্রতারণা ও অবৈধ প্রতিষ্ঠানটি দ্রুত বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

 


More News Of This Category
bdit.com.bd