• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি মনজুরুল করিম রনি গাজীপুরে কালাম হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে বক্তব্য: কলেজছাত্র সিফাতের জামিন নামঞ্জুর বাংলাদেশ প্রেস ক্লাব কালিয়াকৈর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আমার অনুপস্থিতিতে আ’লীগের সভাপতির দায়িত্বে শেখ সেলিম বিদ্যুৎ বিভাগের তদন্ত প্রতিবেদন সিফাতের বিদ্যুৎ বিলে অনিয়ম নেই গাজীপুর বাসনে বিশেষ অভিযানে ইয়াবা ও ডাকাতি প্রস্তুতি মামলার ২ আসামি  গ্রেপ্তার  কটূক্তির জন্য আটক, সন্ত্রাসবিরোধী পুরোনো মামলায় কারাগারে চেয়ারম্যানের গাড়ি থেকে ১ কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার ৯৭ লাখ কালিয়াকৈরে ইতিহাস গড়লেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, একযোগে ৩০ উন্নয়নমূলক কাজের উদ্বোধন

সচিবালয়ে অগ্নিকাণ্ডে সরকার বিব্রত হওয়া অস্বাভাবিক নয়: ফখরুল

Reporter Name / ৩১২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

ডেস্ক রিপোর্টঃ

সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনায় অন্তর্বর্তী সরকার বিব্রতকর অবস্থায় পড়া অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানিয়েছেন।

একইসঙ্গে সচিবালয়ের মতো স্পর্শকাতর ভবনে ভয়াবহ আগুন এবং আগুন নেভানোর সময় একজনের মৃত্যু ও ২/৩ জন আহত হওয়ার ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, “সচিবালয়ে ভয়াবহ অগ্নিকান্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ভস্মিভূত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার এ ধরণের অগ্নিকান্ডে বিব্রতকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক নয়।”
বুধবার গভীর রাতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে। প্রায় দশ ঘণ্টার পর বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় আগুন নেভানো সম্ভব হয়

ফায়ার সার্ভিস জানিয়েছে, ৬, ৭, ৮, ৯ এই চারটি তলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অষ্টম ও নবম তলায় ক্ষতি হয়েছে বেশি, সেখানকার অধিকাংশ নথি পুড়ে গেছে।
ঘটনার কারণ ও উৎস খুঁজে বের করতে জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার। এই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “আমি সচিবালয়ে অগ্নিকান্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির জোর দাবি করছি। নিহতের পরিবারসহ আহতদের ক্ষতিপূরণ প্রদানের জোর আহবান জানাচ্ছি।


More News Of This Category
bdit.com.bd