• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বলিয়াদি-নাওলা-গোসাত্রা সড়কে গাছ ফেলে ডাকাতি, জঙ্গলে বেঁধে রেখে গেল দুর্বৃত্তরা টহল পুলিশের তৎপরতায় প্রাণে রক্ষা পেলো যাত্রীরা

বিশেষ প্রতিনিধি,আলমগীর হোসেন। / ১৭৬ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

বিশেষ প্রতিনিধি,আলমগীর হোসেন।

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদি-নাওলা-গোসাত্রা সড়কে আজ ভোররাতে সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে সড়কের উপর বিশালাকৃতির গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। এরপর চলন্ত যানবাহন থামিয়ে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বরাতে জানা গেছে, ডাকাত দল যাত্রীদের কাছ থেকে টাকা-পয়সা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়। পরে তাদের হাত-পা বেঁধে পাশের গভীর জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায়। আহত ও ভীত-সন্ত্রস্ত যাত্রীরা জঙ্গলে পড়ে কান্নাকাটি শুরু করলে, টহলরত পুলিশের একটি দল কান্নার আওয়াজ শুনে দ্রুত সেখানে অভিযান চালায়। পরে পুলিশ তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ জানান, ঘটনার পরপরই পুলিশের পক্ষ থেকে তৎপরতা শুরু করা হয়েছে। দুষ্কৃতকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে বলিয়াদি-নাওলা-গোসাত্রা সড়কে টহল পুলিশের সংখ্যা বাড়ানো জরুরি।নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও বাড়তি নজরদারির আশ্বাস দেওয়া হয়েছে।


More News Of This Category
bdit.com.bd