• রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা না দেওয়ায় বাড়ি দখলের হুমকি সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার তামাক ও নিকোটিনের ক্ষতি থেকে নতুন প্রজন্মকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – ড. ইশরাক আহমদ সিদ্দিকী জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গাজীপুরে ৭ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার ছয় দিনে যমুনা সেতুতে টোল আদায় ছাড়াল ২০ কোটি ঈদের দিনে নৃশংসতা, ছেলের হাতে খুন মা কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০ চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে আগুন, কাজ করছে একাধিক ইউনিট ঈদের প্রধান জামাতে দেশ ও জাতির কল্যাণ কামনা

যাত্রাবাড়ীতে ৫,০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

ঢাকা প্রতিনিধি / ১৬৯ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫

ঢাকা প্রতিনিধ :

 

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ লিটন (৬০) ও মোঃ শাহাজালাল (৩০)। বুধবার (০৭ মে ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ০৯:০৫ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন তুষারধারা সাদ্দাম মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডিবির একটি চৌকস দল। ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবির একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যাত্রাবাড়ী থানাধীন তুষারধারা সাদ্দাম মার্কেটের সাজেদা ট্রেডিং এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুইজন ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে ডিবি গুলশান বিভাগের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে লিটন ও শাহাজালালকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে ঘটনাস্থলে অবস্থান করছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


More News Of This Category
bdit.com.bd