• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

টঙ্গীতে মাদকের বস্তি উচ্ছেদ, নির্মাণ করা হবে স্কুল ও খেলার মাঠ

গাজীপুর প্রতিনিধ : / ৩০৮ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫

গাজীপুর প্রতিনিধ :

গাজীপুর সিটি কর্পোরেশন এক সাহসী ও জনমুখী অভিযানে টঙ্গীর মেঘনা মাঠের পূর্ব পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ বস্তি উচ্ছেদ করেছে। দীর্ঘদিন ধরে এলাকাটি মাদকের আখড়া ও অসামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত ছিল। প্রশাসনের তথ্য অনুযায়ী, অভিযানের মাধ্যমে কর্পোরেশনের প্রায় ১২০ কোটি টাকা মূল্যমানের ২৪২ শতাংশ জমি পুনরুদ্ধার করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার, সরফ উদ্দিন আহমেদ অভিযানের গুরুত্ব তুলে ধরে বলেন, “উদ্ধারকৃত জমিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি খেলার মাঠ গড়ে তোলা হবে। এটি শুধু অবৈধ দখলদারিত্বের অবসান নয়, বরং একটি নতুন সামাজিক সূচনার যাত্রা। আমাদের লক্ষ্য, শিশুরা মাদক ও অপরাধমুক্ত পরিবেশে বড় হোক এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ভবিষ্যৎ গড়ে উঠুক।” সিটিকর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, উচ্ছেদ হওয়া পরিবারগুলোর মানবিক দিক বিবেচনায় ধাপে ধাপে পুনর্বাসনের ব্যবস্থাও নেয়া হচ্ছে। বুধবার (৭ এপ্রিল) ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন টঙ্গী অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, মোঃ জহিরুল ইসলাম। সহায়তা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, মোঃ সোহেল রানা; তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল), সুদীপ বসাক; টঙ্গী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী, মুঃ আশরাফ হোসেনসহ কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। স্থানীয়দের মতে, এই অভিযান শুধু জমি উদ্ধার নয়, বরং একটি জনবান্ধব ও উন্নয়নমুখী প্রশাসনের জেগে ওঠা। তারা একে গাজীপুর সিটি কর্পোরেশনের সদিচ্ছা, জনকল্যাণ ও সাহসী নেতৃত্বের প্রতিফলন বলে উল্লেখ করেন।


More News Of This Category
bdit.com.bd