• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
আইইউটি উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবাগত জিএমপি কমিশনার আশিক সাঈদ গাজীপুরে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ৬ মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স: জিএমপি কমিশনার নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন কোনাবাড়ীর আমবাগ সানমুন মার্কেট এলাকায় ছিনতাইয়ের অভিযোগ, মাদক সিন্ডিকেট নিয়ে উদ্বেগ গাজীপুরে ইনস্টিটিউটের আড়ালে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার গাজীপুরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের বাসে আগুন পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা করার দাবি, মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে চারজন গ্রেপ্তার

নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে এক পরিবারের ৪ জনের মৃত্যু

Reporter Name / ৪৬৪ Time View
Update : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে এক পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা পূর্বপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহতরা হলেন, জামাল উদ্দিন (৩২), তার মা আনোয়ারা বেগম (৬৫), শিশু কন্যা আনিকা আক্তার (৪) ও মোছা.ফাইজা (৬)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জামাল উদ্দিন অসহায় দরিদ্র পরিবারের সন্তান। অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নিজের বসত ঘরেই অটোরিক্সাকে চার্জ দিতেন তিনি। শনিবার বিকাল ৩ টার দিকে জামাল উদ্দিন ঘর থেকে অটোরিক্সা বের করতে যান। অসাবধানতায় অটোরিক্সাটি বিদ্যুতায়িত হয়ে জামাল উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দিলে তার মেয়ে আনিকা ও ফাইজা দৌঁড়ে বাবার কাছে গেলে তারাও বিদ্যুতায়িত হন। এসময় জামাল উদ্দিনের মা আনোয়ারা বেগম দৌঁড়ে গিয়ে ছেলে ও নাতিদের ধরলে তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনা স্থলে মারা যান।

এদিকে, এমন মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। এ সম্পর্কে চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া মুঠোফোনে ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অটোরিক্সা চার্জ দেওয়া ছিল সেটি বিদ্যুতায়িত হয়ে যায়। অটো বের করতে গেলে এমন দুর্ঘটনা ঘটে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, বিদ্যুতায়িত হয়ে এক পরিবারের ৪ জনের মৃত্যুর খবর শুনেই আমরা ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। বিষয়টি খুবই মর্মান্তিক।


More News Of This Category
bdit.com.bd