• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কোনাবাড়ীতে এক যুবক গ্রেপ্তার টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু পিচ্চি রাজা পলায়ন: পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি

টঙ্গী বিআরটি সড়কে আবারও ছিনতাইকারীর ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার / ১৪৭ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

 

টঙ্গী বিআরটি সড়কে আবারও ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মশিউর রহমান (৩৪) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) টঙ্গী পূর্ব থানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্টেশন রোড এলাকায় এই ঘটনা ঘটে।গত সপ্তাহে একই স্থানের কাছাকাছি আরও এক যুবক ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছিলেন। নিহত মশিউর রহমান নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার রানচণ্ডি এলাকার মবিন চৌকিদারের ছেলে। তিনি পাগার হাজী মার্কেট এলাকায় বিপুলের বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় স্যাম্পল ম্যান হিসেবে কর্মরত ছিলেন। স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে টঙ্গীর বাসা থেকে বের হন মশিউর। পথিমধ্যে স্টেশন রোড এলাকায় বিআরটি উড়ালসড়কের ঢালে পৌঁছালে ছিনতাইকারীদের হামলার শিকার হন তিনি। এ সময় ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন মশিউর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগের দিন বুধবার রাত সাড়ে নয়টার দিকে বিআরটি উড়ালসড়কের টঙ্গী বাজার এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মোবাশ্বের হাসান নামে এক যুবক আহত হন। এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ ২৭ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। মোবাশ্বের হাসান সিলেট যাওয়ার উদ্দেশ্যে টঙ্গী এসেছিলেন।
উল্লেখ করা যায়, টঙ্গী-গাজীপুর বিআরটি সড়ক চালুর পর থেকে প্রতিমাসেই দুএকজন করে পথচারী ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত ও বহু আহত হচ্ছেন। গত সপ্তাহেও একই স্থানের কাছাকাছি এক যুবক নিহত হন ছিনতাইকারীদের ছুরিকাঘাতে। ধীরে ধীরে ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে টঙ্গী-গাজীপুর-ময়মনসিংহ মহাসড়ক। সন্ধ্যার পর এবং গভীর রাতে ছিনতাইকারী দল বেপরোয়া হয়ে পড়ে। এমনকি দিনদুপুরেও ঘটছে ছিনতাইয়ের ঘটনা। গত তিন মাসে গণপিটুনিতে দু’ছিনতাইকারী নিহত হলেও ছিনতাইকারীদের উৎপাত এখনো থামেনি।

 


More News Of This Category
bdit.com.bd