• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু পিচ্চি রাজা পলায়ন: পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গাজীপুরে আদালত থেকে হাজিরা দিয়ে কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে আসামী পলায়ন পূবাইল কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাদির হোসেন ও সম্পাদক মোসলেম উদ্দিন নির্বাচিত । বাসন তৈয়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর সিরাজ গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

রাব্বি হোসেন (রবিন) / ৩৬ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

রাব্বি হোসেন রবিন :

গাজীপুরের টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ মাজেদা বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা কাজীবাড়ি এলাকার চন্দ্রিমা হাউজিংয়ের পঞ্চম তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মাজেদা বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মাজেদা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ধরাভাঙ্গা এলাকার মৃত ইদ্রিস মিয়ার মেয়ে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


More News Of This Category
bdit.com.bd