• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কোনাবাড়ীতে এক যুবক গ্রেপ্তার টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু পিচ্চি রাজা পলায়ন: পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গাজীপুরে আদালত থেকে হাজিরা দিয়ে কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে আসামী পলায়ন

অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধি / ১৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে কাবার্ড ভ্যানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারে নিয়মবহির্ভূতভাবে গ্যাস সরবরাহের অভিযোগে দুটি ফিলিং স্টেশনকে মোট ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে টেকনগর পাড়া এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ও সাগর সৈকত ফিলিং স্টেশনকে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন গাজীপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূর নাহিন নিশাদ।

অভিযান সংশ্লিষ্টরা জানান, পরিদর্শনের সময় কাবার্ড ভ্যানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারে ফিলিং স্টেশন থেকে গ্যাস সরবরাহ করতে দেখা যায়। এভাবে গ্যাস সরবরাহকে ঝুঁকিপূর্ণ ও নিয়মবহির্ভূত হিসেবে বিবেচনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এর মধ্যে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশনকে ২ লাখ টাকা এবং সাগর সৈকত ফিলিং স্টেশনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জননিরাপত্তার স্বার্থে ফিলিং স্টেশনে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category
bdit.com.bd