• শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী এক বছরের মধ্যে ৫০ লাখ মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে: প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে ৩০ লাখ টাকার গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার দুই সপ্তাহে এলো ১৪ তেলবাহী জাহাজ, জুনে আসবে ১৬টি মালিকের সম্পত্তি বিক্রি করে ডার্ড গ্রুপ ও সিজন্স ড্রেসেস লিঃ এর শ্রমিকদের অবশিষ্ট সকল পাওনাদি পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন তারেক রহমানের আস্থার বৃত্তে এক মার্জিত মুখ আতিকুর রহমান রুমন ডিএনসিসি কোভিড হাসপাতালে হঠাৎ পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর বাসন থানায় অভিযোগ বিয়ের প্রলোভনে সম্পর্ক, নির্যাতন ও জোরপূর্বক অসামাজিক কাজে বাধ্য করার অভিযোগ গাজীপুরের আমবাগ এলাকায় অবৈধ অনুমোদনহীন কারখানায় হুইল পাউডার ও ভীম সাবান তৈরি সন্ধান মেলেছে। ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১২ শিশুর মৃত্যু

সিঙ্গাপুরের নতুন প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত থারমান

Reporter Name / ৪২৩ Time View
Update : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন:  সিঙ্গাপুরের সাবেক উপ-প্রধানমন্ত্রী থারমান শানমুগারত্নম দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ থারমান সিঙ্গাপুরের রাজনৈতিক দল পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) সাবেক নেতা। খবর ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। দেশটির নির্বাচন কমিশন রাতে জানিয়েছে, ৭০.৪ শতাংশ ভোট গণনায় ৬৬ বছর বয়সী রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ থারমান শানমুগারত্নম জয়ী হয়েছেন। থারমান সিঙ্গাপুরের নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন।

রিটার্নিং কর্মকর্তা তান মেং দুই বলেন, “আমি থারমান শানমুগারত্নমকে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি পদে বিজয়ী ঘোষণা করছি। থারমান সিঙ্গাপুরের বর্তমান প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের স্থলাভিষিক্ত হবেন। হালিমা ইয়াকুব ২০১৭ সালের সেপ্টেম্বরে ক্ষমতায় আসেন। তিনি সিঙ্গাপুরের অষ্টম ও প্রথম নারী প্রেসিডেন্ট।

প্রতিবেদনে আরও বলা হয়, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে থারমান শানমুগারত্নমের সঙ্গে আরও দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন। তারা হলেন, দেশটির সার্বভৌম সম্পদ তহবিল জিআইসির সাবেক বিনিয়োগ কর্মকর্তা এনজি কোক সং (৭৫) এবং বিমাপ্রতিষ্ঠান এটিইউসি ইনকামের সাবেক প্রধান নির্বাহী তান কিন লিয়ান (৭৫)। এছাড়া জিআইসি সিঙ্গাপুরের বৈদেশিক রিজার্ভের ব্যবস্থাপনা করে থাকে।


More News Of This Category
bdit.com.bd