• বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
একটি হারানো বিজ্ঞপ্তি পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট এলপি গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশনা জ্বালানি উপদেষ্টার দেশ বাঁচাতে’ গণভোটে ‘না’তে ভোট দিন: জিএম কাদের গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শাবান মাসের চাঁদ দেখা যায়নি ৩ ফেব্রুয়ারি রাতে শবে বরাত চট্টগ্রামে ‘অভিযানের সময় হামলা’, র‌্যাব সদস্য নিহত বার বার সংযোগ বিচ্ছিন্ন করার পরেও গাজীপুরের চাপুলিয়ায় জ্বলছে অবৈধ গ্যাসের চুলা  সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ এলপি গ্যাস সংকটের নামে গ্রাহকের হাজার কোটি টাকা লুট!

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারি।

Reporter Name / ৩২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

জুলাইয়ের গণহত্যার দায়ে

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিচারকাজ শুরু হলে এ পরোয়ানা জারি করা হয়।

ট্রাইব্যুনালে আসা ৫৬টি অভিযোগের মধ্যে ৫৪টিতেই প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ১৮ নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন আদালত। বিচারের অংশ হিসেবে গণহত্যা ঘিরে শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেয় ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।

ট্রাইব্যুনালের সূচনা বক্তব্যে বিডিআর বিদ্রোহে ৭৪ জনকে হত্যা, শাপলা চত্ত্বরে হেফাজতের সমাবেশে হত্যা, র‍্যাবের বিচার বহির্ভূত হত্যা, জুলাই-আগস্ট গণহত্যাসহ আওয়ামী শাসনামলে মানবতাবিরোধী অপরাধের সারসংক্ষেপ তুলে ধরা হয়।

উল্লেখ্য, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করতে ২০১০ সালে আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। সেই ট্রাইব্যুনালে জামায়াত-বিএনপির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে দণ্ড ঘোষণা করা হয় এবং তা কার্যকরও হয়।

/এমএইচআর


More News Of This Category
bdit.com.bd