• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত, যা বললেন তথ্য উপদেষ্টা গাজীপুর আদালত থেকে পালানো ৩২ মামলার আসামি ১২ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার মাদক, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি শাখার উদ্যোগে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট কারাগার থেকে পালিয়ে যাওয়া নারী বন্দি রিম্পা র‍্যাবের হাতে গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ স্পেনের টঙ্গীর হাজী মাজার বস্তিতে পুলিশের আকস্মিক অভিযান: ২৭০ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবাসহ ৪০ মাদকাসক্ত গ্রেপ্তার

শীতে গোসল করতে বলায় গলায় ফাঁস দিল স্কুলছাত্রী

Reporter Name / ৬২৫ Time View
Update : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: শীতে গোসল করতে বলায় লামিয়া আক্তার (৯) নামের চতুর্থ শ্রেণির স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এই ঘটনা ঘটে। যাদবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আলতাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লামিয়া যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। সে গ্রামের লুৎফর রহমানের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, লামিয়া তীব্র শীতের কারণে গত এক সপ্তাহ গোসল করেনি। আজ সকাল ৯টার দিকে তার মা তাকে গোসল করতে বলেন। লামিয়া গোসল করবে না বললে মা তার সঙ্গে রাগারাগি করেন। পরে মা সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়েন। এ সুযোগে ঘরের দরজা বন্ধ করে দেয় লামিয়া। পরে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি।

পরে দরজা ভেঙে লামিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তাকে দ্রুত টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টাঙ্গাইল হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান ভূঁইয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


More News Of This Category
bdit.com.bd