• সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত গাজীপুরের কাশেমপুরে শ্রমিকদের বেতন পরিশোধ না করে নোটিশ টানিয়ে ফ্যাক্টরির গেটে তালা। মতিঝিলে দিনে-দুপুরে ব্যবসায়ীর ১৭ লাখ টাকা ছিনতাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল আ. লীগের অপকর্মের বৈধতাদানকারী সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: তথ্য প্রতিমন্ত্রী ধানমন্ডির জলাবদ্ধতা নিরসনে ৩৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হবে: মন্ত্রী রবিউল আজ শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন গাজীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারের খাদ্যশস্য বিতরণ ও উদ্বোধন  চলছে বিসিবি নির্বাচন, ভোট দিয়েছেন তামিম রামিসার রায় শোনার অপেক্ষায় ছিল গোটা দেশ, মৃত্যুদণ্ডে সন্তোষ

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা সিদ্ধান্ত আজ

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার / ১৪৭ Time View
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

এ’বছর মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা, তা সোমবার(২৪ মার্চ)২৫খ্রিঃ পৃথক সভায় সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী।
তিনি বলেন, সমাজ থেকে কোনো সংস্কৃতিকে বাদ দেওয়া মঙ্গলজনক নয়। এবারের শোভাযাত্রায় সত্যিকার অর্থে পরিবর্তন দেখতে পাবে মানুষ।রোববার (২৩ মার্চ) বিকেলে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সংস্কৃতি উপদেষ্টা বলেন, শোভাযাত্রা যখন শুরু হয়েছিল, তখন এর নাম ছিল ‘আনন্দ শোভাযাত্রা’। আগে নাম পরিবর্তন হয়েছে, এবারও তা হতে পারে। এবার বাঙালিদের শোভাযাত্রা হবে না, সবার শোভাযাত্রা হবে।নাম পরিবর্তন হলেও ইউনেস্কোর স্বীকৃতিতে কোনো সমস্যা হবে না, কারণ ইউনেস্কো শোভাযাত্রাকেই স্বীকৃতি দিয়েছিল। তিনি আরও বলেন, এবার পহেলা বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যার মধ্যে শেষ করতে হবে—এমন কোনো নির্দেশনা থাকবে না। তবে অনুষ্ঠান কতক্ষণ চলবে, তা পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেয়া হবে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। মোস্তফা সরোয়ার ফারুকী জানান, চৈত্র সংক্রান্তিতে শিল্পকলায় রক কনসার্ট অনুষ্ঠিত হবে। পহেলা বৈশাখে সংসদ ভবনের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চীনা দূতাবাসের সহযোগিতায় ড্রোন শো আয়োজন করা হবে।


More News Of This Category
bdit.com.bd