• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে নিষিদ্ধ দলের ঝটিকা মিছিল ‎গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন জিয়াউল হাসান সৌরভ ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, বিদায়ী শীর্ষ পাঁচ নেতার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিককে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ গাজীপুরে জিএমপির কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার আওয়ামী লীগ না করার ঘোষণা দিলেন মামুন মন্ডল টঙ্গীতে ছিনতাই-ডাকাতির ৬ আসামী গ্রেফতার রুহুল কবির রিজভী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

বাংলায় ইসলাম ধর্ম পালনে উৎসাহ প্রদানের প্রতি গুরুত্বারোপ

টুটুল তালুকদার গাজীপুর, / ২৪৩ Time View
Update : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

টুটুল তালুকদার গাজীপুর,

যারা আরবি ভাষা পড়তে ও বুঝতে পারেন না তারা বাংলা ভাষাতেই ইসলাম ধর্ম চর্চা করতে পারেন – এই আহ্বান জানিয়ে “বাংলা ভাষায় ইসলাম ধর্ম পালন” শীর্ষক উৎসাহমূলক আলোচনা ও ইফতার মাহফিল সোমবার (২৪ মার্চ ২০২৫) বাদ আসর গাজীপুর মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ডেইলি নিউজ ও এনএনবি সম্পাদক জুলীয়াস চৌধুরীর মডারেশনে ভাষা আন্দোলন পরিষদ এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাষা আন্দোলন পরিষদের কেন্দ্রীয় সভাপতি আতিকুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. মোশাররফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল্লাহ আল মামুন ও সহ-সম্পাদক মো. হযরত আলী রানা, বাংলাদেশ প্রেসক্লাবের সহ-সভাপতি মুছা খান রানা ও গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল ওয়াহাব রিংকো। আলোচনা করেন, জামিয়া এমদাদিয়া, নীলের পাড়া, গাজীপুরের মোহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি জুলফিকার হায়দার, জামিয়া ইসলামিয়া, গাজীপুরের নায়েবে মোহতামিম আলহাজ্ব হাফেজ মো. সোলাইমান মিয়া, কবি মাহবুবুর রহমান ও অ্যডভোকেট নুর নবী সরদার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কন্ঠবাণী পত্রিকার মফস্বল সম্পাদক মো. নাসির উদ্দিন, আমার বার্তা পত্রিকার গাজীপুর প্রতিনিধি মো. নাজমুল আলম, জনবাণী পত্রিকার গাজীপুর প্রতিনিধি নাশিদ আহমেদ তুষার প্রমুখ। বক্তারা সকলকে বাংলা ভাষায় ইসলাম ধর্ম পালনে উৎসাহ প্রদান করার জন্য আরো সচেতনতা ও প্রচার প্রচারণা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন।


More News Of This Category
bdit.com.bd