• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার পূবাইলে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত খবরের প্রতিবাদ গাজীপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেলেন সুদীপ বসাক গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫ গাজীপুরে তরুণী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার, ঘটনার এক মাস পর কুষ্টিয়া থেকে আটক গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার, চাপাতি ও চাকু উদ্ধার পূবাইলে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় সি.কে (ছোট কয়ের) ভয়েস জয়ী গাজীপুরে সাংবাদিকদের ওপর  হামলা

গাজীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার

ডেস্ক রিপোর্ট / ২৫ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ডেস্ক রিপোর্ট :

শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে গাজীপুর মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। তিনি বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত।

রোববার (১৮ অক্টোবর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার পূজামণ্ডপে আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।

এ ছাড়া পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, নিবিড় নজরদারি এবং পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সব ধর্মাবলম্বীর জন্য নিরাপদ ও আনন্দমুখর পরিবেশ নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজামণ্ডপ পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


More News Of This Category
bdit.com.bd